পুরান ঢাকায় ঘুরে দেখুন নবাবি আমলের ইতিহাস
পুরান ঢাকার ব্যস্ততার মাঝেই লুকিয়ে আছে কয়েক শ বছরের পুরোনো ইতিহাস। নিমতলী প্রাসাদের ঐতিহাসিক দেউড়ি ভবনে গড়ে উঠেছে এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর। ১৭৬৫-৬৬ সালে নির্মিত এই প্রাসাদ একসময় ঢাকার নায়েব-নাজিমদের বাসস্থান ও প্রশাসনিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।
জাদুঘরের ছয়টি গ্যালারিতে তুলে ধরা হয়েছে পুরান ঢাকার জীবনযাত্রা, সংস্কৃতি, শিল্পকলা এবং নায়েব-নাজিমদের শাসনামলের নানা ইতিহাস। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হলো নুসরত জংয়ের দরবারের ত্রিমাত্রিক উপস্থাপনা।
জাদুঘরটি বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। সাধারণ দর্শনার্থীদের প্রবেশমূল্য ২০ টাকা, শিক্ষার্থীদের জন্য ১০ টাকা।
অবস্থান: ৫ নম্বর ওল্ড সেক্রেটারিয়েট রোড, নিমতলী, পুরান ঢাকা।
ঢাকার পুরোনো ইতিহাস জানতে চাইলে জায়গাটি ঘুরে দেখতে পারেন।
