টেবিল মাউন্টেন প্রায় ১,০৮৬ মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই সমতলচূড়ার পাহাড় কেপ টাউনের প্রাকৃতিক সিগনেচার। পাহাড়টি ঠিক যেন প্রকৃতির আঁকা একটি টেবিল, যার উপর আকাশ নিজ হাতে ছড়িয়েছে নীল রঙ।
পর্যটকরা কেবল কারে করে বা পায়ে হেঁটে উঠতে পারেন এই পাহাড়ে। চূড়ায় উঠলেই চোখের সামনে উন্মোচিত হয় কেপ টাউনের বিস্ময়কর প্যানোরামা, সামনে আটলান্টিক মহাসাগরের বিশাল জলরাশি, নিচে স্নিগ্ধ শহরের আলো আর পেছনে বিস্তৃত সবুজ ভূমি। সন্ধ্যাবেলা পাহাড়চূড়া থেকে সূর্যাস্ত দেখা, এটা এক দারুণ মুহূর্ত।
#মাউন্টেন #পাহাড় #ভ্রমণ
