নিকলী হাওর, বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম এক বৃহৎ মিঠাপানির জলাভূমি। নিকলী এক অসাধারণ জায়গা। যে দিকে তাকাবেন পানি আর পানি। ঢাকা থেকে একদিনের ভ্রমণের জন্য দারুণ এক উপভোগ্য স্থান নিকলী হাওর।
নিকলী দেখার জন্য সবচেয়ে সেরা হচ্ছে এর বিস্তীর্ণ হাওর। হাওরের চারপাশে অথৈ পানি রয়েছে। কিছু স্থানে আপনার মনে হবে আপনি সমুদ্রের মাঝে আছেন। যে দিকে তাকাবেন মনে হবে আকাশ পানির সাথে মিশে গিয়েছে।
#নিকলী #হাওর #ভ্রমণ #কুহুডাক
