বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রবেশ করলে সবার আগে চোখে পড়বে বিশাল প্রবেশ তোরণ। তোরণের ভেতর দিয়ে এগোলেই সামনে দাঁড়িয়ে থাকা মূল জাদুঘর ভবন, যা গাম্ভীর্য আর ঐতিহ্যের ছাপ বহন করে। ভবনের প্রবেশদ্বারের দু’পাশে রাখা দুটি সুসজ্জিত কামান যেন অতীতের সামরিক ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে নান্দনিক নভেরা ভাস্কর্য, যা দর্শনার্থীদের স্বাগত জানায়।
#বাংলাদেশ #জাদুঘর #ঢাকা
