হামিদ মিয়া জমিদার বাড়ি (Hamid Miya Zamindar Bari), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা বাজার থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে পাঁচআনি উচ্চ বিদ্যালয় এর উত্তর পাশে অবস্থিত পুরনো এই জমিদার বাড়িটি।
| ধরন | জমিদার বাড়ি |
| অবস্থান | মতলব উত্তর, চাঁদপুর, বাংলাদেশ |
| স্থাপিত | ১৮ শতক |
| স্বত্বাধিকারী | মিয়াজী পরিবার |
| ঢাকা থেকে দূরত্ব | ১৫১ কিলোমিটার |
| প্রবেশ মূল্য | নাই |
| ড্রোন উড়ানো যাবে | হ্যাঁ |
এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে খুব বেশি তথ্য এখনও জানা যায়নি। তবে মিয়াজী পরিবারের সাথে যোগাযোগ আমরা খুব কম তথ্যই জানতে পেরেছি।
পূর্বে এই জমিদার বাড়িতে অনেক স্থাপনা থাকলেও বর্তমানে মাত্র ১টি স্থাপনা অবশিষ্ট রয়েছে। তবে, এই স্থাপনায় এখন কেউ আর বসবাস করে না। ভাঙ্গা জরাজীর্ণ দেয়াল। দরজা জানালা কিছুই নেই। বাড়ির দেয়ালে গজিয়ে রয়েছে নানা প্রকারের লতা জাতীয় গাছ। তবে স্থাপনার ভিরতে প্রবেশ করলে দেখাতে পাবেন ভিবিন্ন রকমের নকশা। প্রবেশের দরজায় রয়েছে ফুলের নকশা। জমিদার বাড়ির সামনেই রয়েছে একটি মসজিদ। জমিদার বাড়ির সামনে মসজিদ এর ঠিক পাশেই রয়েছে বেশ বড় একটি দীঘি। আইয়ুব খানের আমলে এই জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যায়। তখন থেকেই এই হামিদ মিয়া জমিদার বাড়ির জমিদারিত্ব বন্ধ হয়ে যায়।
কিভাবে যাবেন
চাঁদপুর থেকে জমিদার বাড়ির দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার। আপনি চাঁদপুর থেকে CNG করে মতলব বাজারে চলে আসবেন। ভাড়া নিবে ৪০ থেকে ৮০ টাকা। মতলব বাজারে নেমে নাস্তা করে নিতে পারেন। এখানে পাবেন মতলবের বিখ্যাত ক্ষীর। এরপর নৌক দিয়ে নদী পার হতে হবে আপনাকে। অথবা আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে, চাঁদপুর থেকে নতুন ব্রিজে করে সিপাইকান্দি চলে আসতে পারবেন।
নৌক দিয়ে নদী পার হয়ে যান। নৌক দিয়ে নদী পার হতে ৫ টাকা নিবে। আবার ঘাটেও ৫ টাকা নিবে। আর ব্রিজ দিয়ে আসলে কোন টাকা দিতে হবে না। নদী পার হয়ে আপনি মতলব উত্তরের গজরা বাজার যাওয়ার জন্য CNG বা মোটরসাইকেল পাবেন। গজরা বাজার নামার পর এখান থেকে রিক্সা নিয়ে পাঁচআনি উচ্চ বিদ্যালয় চলে আসবেন। আপনি যদি মোটরসাইকেল ভাড়া অথবা CNG রিজার্ভ করে আসেন তাহলে সরাসরি জমিদার বাড়িতে চলে আসতে পারবেন।
এছাড়া মতলব থেকে নাউরি বাজার হয়ে নতুন বাজার/আনন্দ বাজারের পাশ দিয়ে পাঁচআনি চলে আসতে পারেন। মনে রাখবেন এটাকে পশ্চিম পাঁচআনি বলা হয়।
আরও: লুধুয়া জমিদার বাড়ি
টিপস ও সতর্কতা
- যে কোন ঋতুতেই আপনি জমিদারবাড়ি ভ্রমণে আসতে পারেন।
- সন্ধার পর এখানে ভ্রমণ না করাই ভালো।
- প্রাকৃতিক সম্পদ নষ্ট করবেন না।
- সিড়ি বেয়ে উপরে উঠার চেষ্টা করবেন না।
- ভিতরে প্রস্রাব বা পায়খানা করার মতো জঘন্য কাজ করবেন না।
- বৃষ্টির সময় সঙ্গে ছাতা রাখুন অথবা রেইনকোট রাখুন।
- সঙ্গে খাবার পানি রাখবেন।
- ঝুঁকিপূর্ণ স্থানের নিচে বসবেন না।
- ক্যামেরা, মানিব্যাগ যাবতীয় জিনিস নিজের সঙ্গে রাখুন।
- অশোভন মুলক আচরণ করবেন না।
ফেসবুক: Kuhudak
