বৃষ্টিতে ঘুরতে গেলে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
বর্ষায় ঘুরতে বের হওয়ার মজাই আলাদা। চারদিকে সবুজ, ঝর্ণাগুলা, আকাশটাও কেমন মন খারাপ করা সুন্দর। কিন্তু বৃষ্টির মধ্যে ট্যুরে গিয়ে আমি নিজেও বহুবার ঝামেলায় পড়ছি, তাই এবার ভাবলাম কিছু জিনিস শেয়ার করি যেগুলা মাথায় রাখলে ট্রিপটা সহজ হয়ে যায়।
প্রথমেই বলি, যাওয়ার আগে আবহাওয়ার খবরটা একটু ভালো করে দেখে নিয়েন। শুধু একদিন না, পুরা ট্রিপের কয়দিন কেমন থাকবে সেটা জানা থাকলে প্ল্যানটা সহজে সাজানো যায়।
কাপড় নেওয়ার সময় সুতির জামা এড়ায় চলার চেষ্টা করি আমি। একবার ভিজলে শুকাতে শুকাতে সারাদিন যায়, আর ভেজা কাপড় নিয়ে ঘোরাটাও অস্বস্তিকর। কুইক ড্রাই কাপড় হলে সবচেয়ে ভালো হয়।
ছাতার চেয়ে রেইনকোট নিয়ে যাওয়াটা আমার কাছে বেশি কাজের মনে হয়। পাহাড়ে বা ট্রেকিং এর সময় হাত খালি রাখা লাগে তো, ছাতা ধরে রাখলে সেটা আর হয় না।
ব্যাগের ভিতরে জিনিসপত্র ভিজে যাওয়াটা সবচেয়ে বিরক্তিকর একটা ব্যাপার। তাই মোবাইল, পাওয়ার ব্যাংক, চার্জার এসব আলাদা করে পলিথিনে মুড়ে রাখি, আর পুরা ব্যাগের উপরে একটা রেইন কাভার দিয়ে দিই।
জুতার ব্যাপারে একটু বেশিই সচেতন থাকা দরকার। ভালো গ্রিপওয়ালা জুতা না হলে পিচ্ছিল রাস্তায় পড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, আর এটা নিয়ে একবার কষ্ট পেলে বুঝবেন কতটা দরকারি জিনিস এটা।
পাহাড়ি জায়গায় বা নদীর পাড়ে গেলে ভূমিধস বা হঠাৎ পানি বেড়ে যাওয়ার খবরটা একটু খেয়াল রাখি। স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞেস করলেই রাস্তাঘাটের আসল অবস্থা বোঝা যায়, ওদের কথাটা সবসময় শোনা উচিত।
গাড়ি বা বাইকে গেলে হাতে একটু বাড়তি সময় রাখি সবসময়। বৃষ্টিতে রাস্তা পিছলা থাকে, দেখাও কম যায়, তাই তাড়াহুড়া করে চালানোটা একদমই ঠিক না।
একটা ছোট মেডিসিন কিট সাথে রাখি সবসময়, জ্বর সর্দির ওষুধ, ব্যান্ডেজ, আর জোঁক তাড়ানোর নুন থাকে ব্যাগে। জোঁক সমস্যা অনেক জায়গায়ই হয়, বিশেষ করে বন জঙ্গলের ট্রেইলে।
প্ল্যানটা একটু ফ্লেক্সিবল রাখার চেষ্টা করি আমি। বৃষ্টির কারণে রাস্তা বন্ধ হতে পারে, নৌকা বন্ধ থাকতে পারে, তাই একটা ব্যাকআপ প্ল্যান হাতে রাখলে হুট করে মন খারাপ হয় না।
আর সবশেষে বলব, বৃষ্টিকে ভয় না পেয়ে উপভোগ করতে শিখি। ঠিকঠাক প্রস্তুতি নিয়ে বের হলে বৃষ্টির মধ্যেই সবচেয়ে সুন্দর স্মৃতিগুলা তৈরি হয়।
আপনাদের বর্ষায় ঘোরার কোনো মজার বা বিপদের অভিজ্ঞতা থাকলে কমেন্টে বলেন তো।
#বর্ষায়ভ্রমণ #ভ্রমণটিপস #বৃষ্টিতেভ্রমণ
আমি লেখক সাহেবের সাথে একমত (সহমত, সকল প্রকার মতের সাথে একমত) পোষণ করিতেছি।
বৃষ্টি কে আরও কি কি উপায়ে উপভোগ করা যায়, সেটা নিয়ে একটা দিক নির্দেশনা দিবেন। আশাবাদী।।
Zakirul Juel ইনশা আল্লাহ্ চেষ্টা করব ভাই। আপনার ভ্রমণ কাহিনী, টিপস ও ছবি দেখতে চাই। আর কুহুডাক এন্ড্রেড এপ টা প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে পারেন।