Skip to main content

দি কার্টার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ

দি কার্টার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ (The Carter Academy School & College) বা সংক্ষেপে টিসিএ, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারের ইসলামাবাদে অবস্থিত একটি ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান।

আজকের পোস্টে আমরা মতলব উত্তর উপজেলার প্রথম ইংরেজি ভার্সন স্কুল দ্য কার্টার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক…

আরও: মোহনপুর পর্যটন লিমিটেড

প্রতিষ্ঠানের নামদি কার্টার একাডেমি
সংক্ষিপ্ত নামটিসিএ (TCA)
অবস্থানইসলামাবাদ, সুজাতপুর বাজার, মতলব উত্তর, চাঁদপুর
ধরনস্কুল, কলেজ
স্থাপিতজানুয়ারি, ২০০৮
বোর্ডকুমিল্লা
সরকারী স্বীকৃতিজানুয়ারি, ২০১২
প্রতিষ্ঠাতাগোলাম সোহরাওয়ার্দী
EIIN (ইআইআইএন)১৩৪২১০
শিক্ষাবিজ্ঞান, বিজনেস স্টাডিজ, মানবিক
শিফটদিন
স্থানাঙ্কঅক্ষাংশ: ২৩.৪০৫১১৩২; দ্রাঘিমাংশ: ৯০.৭১০০৭১৯
চাঁদপুর থেকে দূরত্বপ্রায় ৩০ কিলোমিটার
ঢাকা থেকে দূরত্বপ্রায় ৭৪ কিলোমিটার

প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মডেল

দি কার্টার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ গ্রামীণ জনগোষ্ঠীর সন্তানদের জন্য এটি ইংরেজি মাধ্যমের মানসম্মত শিক্ষা এবং আবাসিক সুবিধা দিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এখানে ষষ্ঠ শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়, যেখানে ইংরেজি ভাষার দক্ষতা অর্জনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে।

আবাসিক শিক্ষা

এই স্কুলটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা ডরমিটরিতে থেকে পড়াশোনা করে। ডরমিটরি ব্যবস্থার কারণে শিক্ষার্থীরা সার্বক্ষণিক শিক্ষকদের তত্ত্বাবধানে থাকে।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের সুযোগও রয়েছে। স্থানীয় ও দূরবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এটি একটি আদর্শ পরিবেশ তৈরি করেছে।

নামকরণ

দি কার্টার একাডেমির নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেল বিজয়ী জিমি কার্টারের নামে। তার মানবিক আদর্শ ও শান্তি প্রতিষ্ঠার সাহসী ভূমিকা থেকে অনুপ্রাণিত হয়ে স্কুলটির নাম রাখা হয়েছে।

আরও: শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্য

কিভাবে যাবেন

বাংলাদেশের যে কোন স্থান থেকে প্রথমে চাঁদপুর আসতে হবে। চাঁদপুর থেকে মতলব উত্তর এর ব্রিজের উত্তর পাশে এসে CNG, এটো কিংবা মোটরসাইকেলে করে চলে আসবেন সুজাতপুর বাজার। সুজাতপুর থেকে ইসলামাবাদেই রয়েছে দি কার্টার একাডেমি।