Skip to main content

নাগাল্যান্ড রাজ্য

ভারতের এক বিখ্যাত রাজ্যের নাম নাগাল্যান্ড (Nagaland)। এটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্য এর একটি। যেখানে পাহাড় কথা বলে উপজাতির ভাষায়, যেখানে উৎসবের রঙ মিশে যায় অরণ্যের সবুজে, সেই নাগাল্যান্ড ভ্রমণপিপাসুদের কাছে এখনও এক অনাবিষ্কৃত রহস্য।

সেভেন সিস্টার্স কি

ভারতের উত্তরপূর্ব অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এবং ত্রিপুরা কে সেভেন সিস্টার্স রাজ্য বা সাত বোন রাজ্য বলা হয়ে থাকে।

সেভেন সিস্টার্স রাজ্যের আয়তন ২৫,৫৫১১ বর্গ কিলোমিটার এলাকা (৯৮,৬৫৩ বর্গ মাইল)। যা ভারতের মোট আয়তনের প্রায় ৭% । সেভেন সিস্টার্সে ২০১১ সালের সমীক্ষা অনুসারে মোট জনসংখ্যা ছিল ৪৪.৯৮ মিলিয়ন।

আরও: লাদাখ

সেভেন সিস্টার্স রাজধানী

নাগাল্যান্ড সেভেন সিস্টার্স রাজ্য বা সাত বোন রাজ্যের একটি। এর রাজধানী কোহিমা।

  • অরুণাচল – রাজধানী ইটানগর
  • মণিপুর – রাজধানী ইস্ফল
  • মেঘালয় – রাজধানী শিলং
  • নাগাল্যান্ড – রাজধানী কোহিমা
  • মিজোরাম – রাজধানী আইজল
  • ত্রিপুরা – রাজধানী আগরতলা
  • আসাম – রাজধানী দিগপুর
দেশভারত
প্রদেশউত্তরপূর্ব ভারত
প্রতিষ্ঠা১ ডিসেম্বর ১৯৬৩
রাজধানীকোহিমা
বৃহত্তম শহরডিমাপুর
জেলা১১টি
আয়তন৬৪০১ বর্গমাইল
জনসংখ্যা (২০১২)২.২৭৫ মিলিয়ন
ভাষাইংরেজি

এই রাজ্যের প্রধান ভাষা ইংরেজি হলেও এই রাজ্যের মানুষ আরও বেশ কয়েটি ভাষা ব্যাবহার হয়ে থাকে।

কি কি দেখবেন

  • এই রাজ্য কে সবুজের গালিচা বলা হয়ে থাকে। আপনি এখানে ভ্রমণে আসলে যে দিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন সবুজ এর অরণ্য। অ্যাডভেঞ্চার এর জন্য চমৎকার জায়গা এটি।
  • এখানে রয়েছে দুর্গম পাহাড়ি পথ আর প্রাকৃতিক সৌন্দর্য। হিমালয়ের পাদদেশে অবস্থিত মানুষের উপজাতীয় সংস্কৃতি আর ঐতিহ্যে লালিত ভারতের একটি সুন্দর রাজ্য এটি।
  • প্রতিবছর আগস্ট থেকে অক্টোবরে জাটিঙ্গা গ্রামে বৈরি আবহাওয়ায় পাখিদের স্বেচ্ছামৃত্যু ঘটে। যদিও এখানকার মানুষ পাখিদের এই আত্মাহুতির বিষয়টিকে নাগারা ঈশ্বরের দান বলে মনে করে থাকেন!
  • রাজ্যের প্রধান আকর্ষণ হল এর প্রাকৃতিক অসাধারণ সৌন্দর্য। এখানে রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্যের ধ্বংসাবশেষ। খোনোমা গেট ব্রিটিশদের ইতিহাসের সাক্ষী। খোনোমা আদিবাসীরা ব্রিটিশদের আক্রমণ থেকে গ্রাম কে সুরক্ষিত রাখতে এ দরজা নির্মাণ করেছিল বলে ধারণা করা হয়।
  • সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪৩৮ মিটার উচ্চতায় জুকৌ উপত্যকাটি অবস্থিত। রাজধানী কোহিমা থেকে দক্ষিণে ৩০ কিমি দূরে অবস্থিত এই উপত্যকা। ভালবেসে একে ফুলের উপত্যকা বলে অভিহিত করা হয়।

ভ্রমণের সেরা সময়

জুকৌ উপত্যকা ভ্রমণে আসার সেরা সময়: জুন থেকে সেপ্টেম্বর মাস। মেলুরি, চুচুয়িমলাং, পঙ্গো এবং চাংতংগ্যা এই গ্রাম গুলো ভ্রমণ কারীদের কাছে আকর্ষণীয় দর্শনীয় স্থান।

আরও: তাজমহল

কিভাবে যাবেন

নাগাল্যান্ড ভ্রমণে যাওয়ার জন্য বাংলাদেশের ঢাকা থেকে ২টি পথ রয়েছে। ঢাকা থেকে কলকাতা হয়ে গুয়াহাটি। গুয়াহাটি থেকে বিমান কিংবা ট্রেনে ডিমাপুর। সেখান থেকে কোহিমা। ঢাকা থেকে শিলং হয়ে গুয়াহাটি। গুয়াহাটি থেকে বিমান কিংবা ট্রেনে ডিমাপুর। ডিমাপুর থেকে কোহিমা।

আপনি বাইরোডে যেতে চাইলে গুয়াহাটি থেকে ডিমাপুর এবং কোহিমার যাওয়ার জন্য বাস পাবেন। ডিমাপুর এবং কোহিমার যাওয়ার জন্য গুয়াহটিতে অনেক বাস সার্ভিস চালু রয়েছে।