বিদেশ ভ্রমনের আগে লাগবে কোভিড-১৯ ভ্যাকসিন | টিকা নেওয়ার অভিজ্ঞতা
কোভিড টিকা নিবন্ধন করতে https://surokkha.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র, ব্যক্তিগত তথ্য ও ফোন নম্বরের বিনিময়ে ওয়েবসাইট থেকে টিকা কার্ড সংগ্রহ করতে হবে যেটি প্রিন্ট করে টিকা কেন্দ্রে নিয়ে যেতে হবে। মোবাইলে SMS আসলে ভ্যাক্সিন নিতে যেতে পারবেন। কেন্দ্র থেকে অবশ্যই কার্ডে সই করিয়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের দিন তারিখ লিখিয়ে আনতে হবে। বর্তমানে ইউনিয়ন পর্যায় পর্যন্ত করোনা টিকা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে, যার ফলে নিবন্ধন ছাড়া সরাসরি কেন্দ্রে গিয়ে হাজির হয়েও টিকা সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে। যারা এখনও NID কার্ড পাননি তারাও টীকার সুবিধা পাবেন।
#travel #covid19 #vaccine