জিন পাহাড়ে চোখে ধোঁকা লাগে 😱 🇸🇦
সৌদি আরবের রহস্যে ঘেরা জিন পাহাড়ে চোখে ধোঁকা লাগে। এখানে বিভিন্ন কারনে দৃষ্টিভ্রম সৃষ্টি হয় যার কারনে বিভিন্ন জিনিস ঢালের বিপরীতে গড়িয়ে চলছে বলে মনে হয়। যদিও প্রায় ৭ কিলোমিটার ব্যাপী অঞ্চল জুড়ে পথ হালকা উঁচু এবং নিচু রুপে চলতে থাকে এবং এই ৭ কিলোমিটারের মাঝেই গাড়িকে নিউট্রালে রাখলেও গাড়ি মদিনা বরাবরই একা একা গতি তুলতে থাকে (তা পথ উঁচু হোক কিংবা নিচু)। ধারনা করা হয় এখানে চুম্বকীয় ক্ষেত্রের প্রভাব থাকতে পারে। তবে ২০০৯-১০ সালের মাঝে যখন এই রাস্তা তৈরি হচ্ছিলো, তখন বেশ কিছু কারনে এখানকার নির্মাণকর্মীরা ভয় পেয়ে এখানকার কাজ থামিয়ে দেয়। তখন থেকেই লোকমুখে প্রচার বাড়ে, যে এখানে জিনের উপদ্রব আছে। এই ধরণের প্রচার প্রচারনায় জায়গাটি জনপ্রিয় হয়ে উঠে এবং প্রচুর মানুষ এখানে বেড়াতে যায়। বলে রাখা ভালো, এইরকম জায়গা পৃথিবীতে আরও কিছু আছে, যেখানে পানি বা গোলাকার জিনিসপত্র ঢালের উলটোদিকে গড়িয়ে চলছে বলে মনে হয়, তার কারনে চোখের দেখায় হতভম্ব হতে হয়। যাই হোক, সৌদির জিন পাহার আসলেও বিস্ময়কর এবং রহস্যজনক জায়গা।