চাঁদপুর লঞ্চ ভ্রমণ 4K । Dhaka to Chandpur Launch । Chandpur Day Trip । ইলিশের বাড়ি চাঁদপুর ভ্রমণ
ইলিশের বাড়ি চাঁদপুরের পথে আমাদের রোমাঞ্চকর লঞ্ছ যাত্রা। আমরা গেছিলাম জানুয়ারি মাসের ৩ তারিখ।
FOLLOW ME ON SOCIAL MEDIA-
👉 Facebook Page: Mr. Mixer's World
https://www.facebook.com/mr.mixer.mm
👉 Join my new Facebook group-
Mr. Mixer's World Community
https://www.facebook.com/groups/676503023210783/
👉 E-mail me at: info@mrmworld.com
👉 Read my blogs at: https://www.mrmworld.com
______________________________________________
I hope you like this video and share on Facebook and other social media. SUBSCRIBE to this channel for more videos like this.
চাঁদপুর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অবস্থিত একটি জেলা। আয়তনে ফেনী ও লক্ষ্মীপুর জেলার চেয়ে একটু বড় (১৬৪৫ বর্গ কিলোমিটার)। আমরা চাঁদপুরকে ইলিশের বাড়ি নামে চিনি। কারন দেশের ইলিশ মাছের একটি বড় প্রজননকেন্দ্র চাঁদপুর। কিন্তু ইলিশ উৎপাদনে চাঁদপুরের জেলাভিত্তিক অবস্থান মূলত ষষ্ঠ।
Bangladesh River Tourism Fest নামক এই কর্মসূচির আয়োজক ছিল FCTC(Festive & Cultural Tourism Consortium)। অনেক ট্রাভেল এজেন্সি এতে পার্টনার ছিল। যেমন Travelers Hub, Chokkor Tours & Travels, Incitaa, Travel Mate-সহ আরও অনেকে। সহযোগিতায় Bangladesh Parjatan Corporation, Bangladesh Tourism Board-সহ আরও কিছু সংগঠন ছিল।
রিভার ট্যুরিজম সেবাটি উপভোগ করতে আমাদের জনপ্রতি খরচ পরেছে ১৫০০ টাকা। এর ভেতরেই সারাদিনের নদীভ্রমণ, সকাল-দুপুরের খাবার, চা-কফি, সন্ধার হালকা নাশতা অন্তর্ভুক্ত ছিল। তাছাড়া শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাউল গান, সাংস্কৃতিক ও ব্যান্ড সঙ্গিতানুষ্ঠান এবং র্যাফেল ড্র পর্ব ছিল। পুরো আয়োজনটাই পরিবার নিয়ে উপভোগ করার মতন।
সার্বিক পরিবেশ ভালো ছিল। কিন্তু পরিস্কার পরিছন্নতার বিষয়ে পর্যটকদের উদাসীনতা লক্ষণীয়। দেশী পর্যটকদের নদী ভ্রমণ ও ভ্রমণকালে ব্যবহারিক শিক্ষা দেওয়া ছিল আয়োজনটির মূল লক্ষ্য।
আয়োজকদের নম্বরঃ
+8801733664667, +8801765444466, +8801796807049
E-mail: info@fctcbd.com,
Website: www.fctcbd.com
I hope you like this video and share on Facebook and other social media. SUBSCRIBE to this channel for more videos like this.
চাঁদপুর জেলার ভৌগলিক পরিচিতি
(সুত্রঃ জেলা প্রশাসন ওয়েবসাইট)
তৎকালীন ত্রিপুরা জেলা পরবর্তীতে যা কুমিল্লা নামে পরিচিত যে তিনটি মহকুমা নিয়ে গঠিত ছিল চাঁদপুর তাদের অন্যতম। চাঁদপুর নামক এই জনপদটির ইতিহাস হাজার বছরের হলেও এর নামকরণের বয়স সাতশ বছরের বেশি নয়। মেঘনা, ডাকাতিয়া, ধনাগোদা নদীর কোল জুড়ে প্রায় বর্গাকার একটুকরো ঘন সবুজ ভূখন্ড নাম চাঁদপুর।
চাঁদপুর জেলার ভূ-তাত্ত্বিক গঠন হয়েছে প্লাইস্টোসিন ও হলোসীন যুগে। চাঁদপুর জেলার ভৌগোলিক ইতিহাসের সন্ধান পাওয়া যায় পার্গিটার রচিত পূর্ব-ভারতীয় দেশসমূহের প্রাচীনকালের মানচিত্রে। এই মানচিত্রে আজকের বাংলাদেশের এই অঞ্চলের দক্ষিণে সাগরনূপের, উত্তরে প্রাগজ্যোতিষ ও পূর্ব ভাগের পাহাড়ের পাদদেশের অঞ্চল ‘কিরাতাস’ নামে অভিহিত ছিল। তৎকালীন লোহিত নদীর (আজকের ব্রক্ষ্মপুত্র নদী) পলি দ্বারা ‘কিরাতাস’ অঞ্চল গঠিত। ‘কিরাতাস’ অঞ্চলের অধিকাংশ স্থান নিয়েই তৎকালীন কুমিল্লা জেলা গঠিত হয়েছিল। অর্থাৎ চাঁদপুর জেলাও উক্ত ‘কিরাতাস’ অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। টমাস ওয়াটারের মানচিত্রে পূর্ব-ভারতীয় অঞ্চলের এ স্থানে তিতাস ও সম্ভবতঃ গোমতী নদীর গতিপথের দক্ষিণে ‘শ্রীক্ষেত্র’ নামক স্থানের অবস্থান দেখানো হয়েছে। বর্তমান চাঁদপুর জেলা এবং নোয়াখালী জেলার পশ্চিমাংশ নিয়ে তৎকালীন ‘শ্রীক্ষেত্র’ গঠিত হয়েছিল বলে অনেকে মনে করেন।
১৫৬০ খ্রিস্টাব্দের জীন্ ডি ব্যারোসের মানচিত্রে নদী তীরবর্তী ‘ট্রপো’র অবস্থান দেখানো হয়েছে। উক্ত ‘ট্রপো’ তৎকালীন ত্রিপুরা জেলা বা কুমিল্লা অঞ্চল। সুতরাং বর্তমান চাঁদপুরের ভৌগলিক অবস্থান নিকট ইতিহাসের দিকে দৃষ্টি দিলে তৎকালীন ত্রিপুরা জেলার অন্তর্ভুক্ত হিসেবে পাওয়া যায়। ১৬৫২ সালে পর্জুগীজ নাবিক স্যানসন দ্যা আবেভিল অঙ্কিত মানচিত্রে বান্দের নাম চিহ্নিত স্থানে একটি বড় নদী বন্দর ছিলো এবং সেটি চাঁদপুর বন্দর ছিলো। ১৭৭৯ খ্রি. ব্রিটিশ শাসনামলে ইংরেজ জরিপকারী মেজর জেমস্ রেনেল তৎকালীন বাংলার যে মানচিত্র এঁকেছিলেন তাতে কেবলমাত্র ত্রিপুরা জেলাই দেখানো হয়নি-- চাঁদপুর ও কুমিল্লার সঠিক অবস্থানও চিহ্নিত করা হয়েছে।
I hope you like this video and share on Facebook and other social media. SUBSCRIBE to this channel for more videos like this.
TRACKS USED:
Song: MusicbyAden - Summer Love
Music provided by Vlog No Copyright Music.
Creative Commons - Attribution-ShareAlike 3.0 Unported
Video Link: https://youtu.be/bSW9_CNI4_w
Song: Atch - Daydream
Music provided by Vlog No Copyright Music.
Creative Commons - Attribution-ShareAlike 3.0 Unported
Video Link: https://youtu.be/YZXclaSKkys
Song: Atch - Your Love
Music provided by Vlog No Copyright Music.
Creative Commons - Attribution-ShareAlike 3.0 Unported
Video Link: https://youtu.be/PYT9RFjByPI
Song: Sappheiros - Aurora
Music provided by Vlog No Copyright Music.
Creative Commons - Attribution 3.0 Unported
Video Link: https://youtu.be/DG4IPoCVtXQ
Website: www.mrmworld.com
Facebook Page: Mr. Mixer's World
Facebook ID: Haider Rashik
Email: info@mrmworld.com, mr.mixer.mm@gmail.com