অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ

কুহুডাক কমিউনিটি এবং কুহুডাক ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত তথ্যের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনারই।

কীভাবে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলবেন

আপনি চাইলে যেকোনো সময় নিচের ধাপগুলো অনুসরণ করে আপনার কুহুডাক কমিউনিটি অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলতে পারবেন-

  1. আপনার কুহুডাক কমিউনিটি অ্যাকাউন্টে সাইন ইন করুন।
  2. প্রোফাইল সেটিংস (Profile Settings)-এ যান।
  3. নিচে স্ক্রল করে অ্যাকাউন্ট মুছে ফেলা অংশে যান।
  4. অ্যাকাউন্ট মুছে ফেলুন (Delete Account) অপশনে ক্লিক করুন।
  5. আপনার অনুরোধটি নিশ্চিত করুন।

অ্যাকাউন্ট মুছে ফেলার পর কী হবে?

আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলার পর-

  • আপনার প্রোফাইলের সব তথ্য মুছে ফেলা হবে।
  • আপনার নাম, ইমেইল ঠিকানা এবং প্রোফাইল ছবি আপনার অ্যাকাউন্ট থেকে মুছে যাবে।
  • আপনার অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত পোস্ট, মন্তব্য, আপলোড করা ছবি এবং অন্যান্য কনটেন্ট স্থায়ীভাবে মুছে ফেলা হবে।
  • এরপর আপনি আর আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না।

আপনার অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য নিশ্চিতকরণের পর তাৎক্ষণিকভাবে স্থায়ীভাবে মুছে ফেলা হবে।

তথ্য সংরক্ষণ

অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ সম্পন্ন হওয়ার পর, প্রযোজ্য আইন, নিরাপত্তা, প্রতারণা প্রতিরোধ বা অন্যান্য আইনি বাধ্যবাধকতার কারণে সংরক্ষণ করা প্রয়োজন, এমন তথ্য ছাড়া আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সিস্টেম থেকে স্থায়ীভাবে মুছে ফেলা হবে।

গোপনীয়তা নীতি

আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ, ব্যবহার ও সংরক্ষণ করা হয়, সে সম্পর্কে জানতে আমাদের Privacy Policy পড়ুন। আমাদের কমিউনিটি নীতিমালা পড়তে পারেন।

সহায়তা

অ্যাকাউন্ট মুছে ফেলা সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে, আমাদের সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন।

গোআরিফ লগো আইকনগোআরিফ লগো আইকন

আপনার আশেপাশের দর্শনীয় স্থানের তথ্য দিন

আপনার আশেপাশের দর্শনীয় স্থানের তথ্য দিয়ে সহযোগিতা করুন।