Skip to main content

পাকুটিয়া জমিদার বাড়ী

পাকুটিয়া জমিদার বাড়ী (Pakutia Zamindar Bari), বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় লৌহজং নদীর তীরে অবস্থিত। এক দিনের ভ্রমনের জন্য পাকুটিয়া জমিদার বাড়ী সুন্দর একটি দর্শনীয় স্থান। এই জমিদার বাড়িতে বর্তমানে বি.সি.আর.জি. ডিগ্রী কলেজ চালু রয়েছে। জমিদার বাড়ির তিনটি মহলের রয়েছে নিজস্ব বিশিষ্ট ও অপূর্ব লতাপাতার কারুকাজ।

জানা যায় যে, ইংরেজ আমলের শেষ দিকে পশ্চিম বঙ্গের কলকাতা থেকে রামকৃষ্ণ সাহা মন্ডল নামের এক ধনাঢ্য ব্যক্তি পাকুটিয়ায় এসে জমিদারী শুরু করেন। এরপর ১৯১৫ সালে প্রায় ১৫ একর জায়গাজুড়ে এক রকম নকশায় তিনটি প্যালেস/অট্টালিকা নির্মাণ করেন। তৎকালীন সময় এই পাকুটিয়া জমিদার বাড়ি তিন তরফ বা তিন মহলা নামে সুপরিচিত ছিল। তবে বর্তমানে একেবারে জরাজীর্ণ অবস্থা।

আরও: বালিয়াটি জমিদার বাড়ি

অবস্থাননাগরপুর, টাঙ্গাইল
আয়তন১৫ একর (প্রায়)
খোলা থাকার সময়সারা বছর
টিকিট মূল্যনেই
ড্রোন উড়ানো যাবেহ্যাঁ
ঢাকা থেকে দূরত্ব৭১.৫ কিলোমিটার

কি কি দেখবেন

পাকুটিয়া জমিদার বাড়ীতে প্রায় ১৫ একর এলাকা জুড়ে একই নকশার পর পর তিনটি প্যালেস বা বিশাল অট্টালিকা রয়েছে। তবে, ১৯৬৭ সাল থেকে এই জমিদার বাড়িটি বি.সি.আর.জি ডিগ্রী কলেজ এর জন্য ব্যবহৃত হচ্ছে। তিনটি প্যালেস প্রতিটি বাড়ীর মাঝ বরাবর মুকুট হিসাবে লতা ও ফুলের অলংকরণে কারুকার্য মন্ডিত দুই সুন্দরী নারী পূর্ণাঙ্গ মূর্তি রয়েছে। প্যালেস এর প্রতিটিই লতাপাতা দিয়ে ঘেরা। অনেকটা জঙ্গল টাইপ হয়ে রয়েছে।

কার্নিশের উপর বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর ছোট আকৃতির নারী মূর্তি। অট্টালিকা গুলো পাশ্চাত্য শিল্প সংস্কৃতির এক অনন্য সৃষ্টি আপনাকে মুগ্ধ করবে।

কিভাবে যাবেন

গাবতলী থেকে বাস: এছাড়া গাবতলী বাস টার্মিনাল থেকে আরিচা বা মানিকগঞ্জগামী “এস বি লিংক” বা, যে সব বাস সাটুরিয়া হয়ে যায় সেইসব বাসে করে যেতে পারবেন। সাটুরিয়া পার হয়ে মানিকগঞ্জের ৮ কিমি আগেই সাটুরিয়ার জিরো পয়েন্টে নেমে যেতে হবে। বাসের সুপারভাইজারকে বালিয়াটি জমিদার বাড়ির কথা বললেই আপনাকে নামিয়ে দিবে। সময় লাগতে পারে প্রায় ২ ঘন্টা থেকে ২:৩০ মিনিট। ভাড়া নিতে পারে ৪০ থেকে ৬০ টাকা; (এস বি লিংক: ৮৫ টাকা – সাটুরিয়ার জিরো পয়েন্ট)।

জিরো পয়েন্ট থেকে বালিয়াটি জমিদার বাড়ির দূরত্ব প্রায় ১ কিলোমিটার। আপনি ইজিবাইক বা সিএনজিতে ২০ থেকে ৫০ টাকা ভাড়া দিয়েই যেতে পারবেন। এছাড়া সাটুরিয়া বাস স্ট্যান্ডে নেমেও সিএনজি/ইজিবাইক দিয়ে যেতে পারবেন তবে ভাড়া নিবে ৫০থেকে ৯০ টাকা। বালিয়াটি থেকে পাকুটিয়া জমিদার বাড়ি ৮ কিলোমিটার দূরে অবস্থিত। আপনি বালিয়াটি দেখা শেষে সিএনজি নিয়ে পাকুটিয়া চলে যেতে পারেন। পাকুটিয়া জমিদারবাড়ী টাঙ্গাইল জেলায় অবস্থিত। সময় লাগবে ৩০ মিনিট, ভাড়া নিবে ৪০ থেকে ৬০ টাকা।

  • রুট ১: গাবতলী বাস টার্মিনাল → সাটুরিয়ার জিরো পয়েন্ট → বালিয়াটি জমিদার বাড়ি → পাকুটিয়া
  • রুট ২: গাবতলী বাস টার্মিনাল → পাকুটিয়া বাজার → পাকুটিয়া

মহাখালী থেকে বাস: ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে বেশ কিছু বাস টাঙ্গাইল যায়। আপনি বিনিময়, ঝটিকা, ধলেশ্বরী ইত্যাদি বাস দিয়ে টাঙ্গাইল যেতে পারেন। ভাড়া নিতে পারে ১২০ থেকে ২০০ টাকা।

কোথায় খাবেন

খাওয়ার জন্য আশেপাশে ছোট ছোট দোকান এবং রেস্টুরেন্ট পাবেন। সেখান থেকে খেয়ে নিতে পারে।