নেদায়ে ইসলাম (Neda-E-Islam) যার বাংলা অর্থ ইসলামের ডাক বা শান্তির ডাক, এটি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি গ্রামে অবস্থিত। সরকার কর্তৃক জাতীয় ভিত্তিক নিবন্ধীকৃত অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও সেবা সংস্থা।
১৯৪৯ সালে ইমামুত্ব ত্বরিক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রা) এর হাত ধরে প্রথম এই নেদায়ে ইসলাম এর যাত্রা শুরু হয়। তিনি ফুরফুরার সিলসিলা ভুক্ত পীর প্রফেসর আব্দুল খালেক (রহঃ) এর কাছ থেকে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া ও ত্বরীকায় খেলাফত অর্জন করেন।
আরও: হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ
| প্রতিষ্ঠাতা | ইমামুত্ব ত্বরিক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রা) |
| প্রতিষ্ঠিত হয় | ১৯৪৯ ইং |
| প্রধান কার্যালয় | আল-উয়েসীয়া শরীফ কমপ্লেক্স, ফরাজীকান্দি |
| স্থান | ফরাযীকান্দী, মতলব উত্তর, চাঁদপুর |
| আয়তন | ৭০ একর |
| ঢাকা অফিস | বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর |
| প্রতিষ্ঠানের সংখ্যা | ১০০ (প্রায়) বাংলাদেশে |
| পাঠদান হয় | ইবতেদায়ী থেকে কামিল ফিকহ ও হাদিস বিভাগ পর্যন্ত |
| চাঁদপুর থেকে দূরত্ব | ১৬ কিলোমিটার (প্রায়) |
নেদায়ে ইসলাম জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে মানবতার সেবায় এবং আদর্শ মানুষ গড়ে তোলার কাজে নিয়োজিত। ইয়াতীম কল্যাণ, নারী কল্যাণ, ছাত্র কল্যাণ, যুব কল্যাণ, সমাজ কল্যাণ, শিক্ষা, গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণ, ক্রীড়া, সংস্কৃতি, চিকিৎসা ত্রাণ, পূর্ণবাসন ও সমবায় ইত্যাদি ক্ষেত্রে সেবাই নেদায়ে ইসলামের আদর্শ। সমগ্র বাংলাদেশে নেদায়ে ইসলাম প্রায় শতাধিক প্রতিষ্ঠানের, লিল্লাহ বোর্ডিং, হাসপাতাল, ফ্রাইডে ফ্রি ক্লিনিক, হাফিজিয়া-ইবতেদায়ী-জুনিয়র-সিনিয়র-আলিয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, কারিগরি স্কুল, নারী পূর্ণবাসন কেন্দ্র, খানকাহ শরীফ, স্কুল-কলেজ প্রতিষ্ঠা এবং পরিচালনা ছাড়াও নেদায়ে ইসলাম গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার ব্যবস্থা করে আসছে।
- মাস্টার ডিগ্রি সমমানের ফিকহ ও হাদিস বিভাগসহ সহস্রাধিক ছাত্র উয়েসীয়া আলিয়া মাদ্রাসায় অধ্যায়নরত। ডিগ্রি সমমানের ৬৫০ জন ছাত্রী নেদায়ে ইসলাম মহিলা ফাযিল মাদ্রাসায় অধ্যায়নরত।
- ৮০ জন ছাত্রের বোরহানুল উলুম হাফেযিয়া মাদ্রাসা।
- ৪৯০ জন ইয়াতীম এর আল-আমীন ইয়াতীমখানা।
- দুঃস্থ মহিলাদের পুর্নবাসন কেন্দ্র নেদায়ে ইসলাম মহিলা মহল।
- সামাজিক অনানুষ্ঠানিক শিক্ষার জন্য নেদায়ে ইসলাম ট্রেনিং একাডেমি (মিটা) প্রতি বছর বিভিন্ন শর্ট কোর্স প্রশিক্ষণ পরিচালনা করে আসছে।
- সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং এলাকাবাসীর চিকিৎসার জন্য রয়েছে নেদায়ে ইসলাম চিকিৎসা সেবা কেন্দ্র ও অন্যান্য প্রতিষ্ঠান।
তাছারাও দেশের বিভিন্ন স্থান অন্যান্য শাখায় সহস্রাধিক ইয়াতিম প্রতিপালিত হচ্ছে। নেদায়ে ইসলাম ফ্রাইডে ও মানডে ফ্রি ক্লিনিকের মাধ্যমে বছরে প্রায় অর্ধ লক্ষাধিক দুঃস্থ রোগীর বিনা খরচে চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছে। ১৯৬৫ সালে উচ্চ শিক্ষার জন্য নেদায়ে ইসলাম ঢাকা শেখ বোরহানুদ্দীন পোষ্ট গ্র্যাজুয়েট কলেজ প্রতিষ্ঠা করে।
মসজিদ থেকে বের হয়ে এসে পূর্বের রাস্তা দিয়ে সামনে এগুলে ডানে পুকুরের পাশে একটি বড় ঘাটলা দেখতে পাবেন। ঘাটলার ঠিক পাশে রাস্তার মাঝে বড় সাইনবোর্ডে লিখা রয়েছে ইমামুত্ব ত্বরীক্বত (রাঃ) এর রত্তদ্বা শরীফ। ঘাটলার ঠিক বরাবর পশ্চিম দিকে বা, হাতের বা’দিকে ইমামুত্ব ত্বরিক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রা) এর রওজা শরীফ। আপনি ওযু করে ফ্রেশ হয়ে কবর যিয়ারতের উদ্দেশ্যে রওজা শরীফে প্রবেশ করতে পারেন। রওজা শরীফে ঢুকার মুখেই দেখবেন লিখা রয়েছেঃ এই পথে মহিলাদের প্রবেশ নিষেধ।
আরও: আল মাদ্রাসাতুল আরাবিয়া ইসলামিয়া
কিভাবে যাবেন
চাঁদপুর থেকে নেদায়ে ইসলাম ফরাজিকান্দি এর দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। প্রথমে চাঁদপুর থেকে সিএনজি করে মতলব বাজারে চলে আসুন। নৌকা অথবা ব্রীজের মাধ্যমে নদী পার হোন। এরপর আবার সিএনজি অথবা মোটরসাইকেল করে ফরাজিকান্দি চলে আসুন।
কোথায় খাবেন
খাওয়ার জন্য এখানে ছোট রেস্টুরেন্ট ও দোকান পাবেন। এছাড়া চাইলে কাছেই নতুন বাজার অথবা আমিরাবাদ বাজার থেকেও খেতে পারেন। তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি মতলব বাজারে গিয়ে খান।

আপনি কিছু তথ্য ভুল দিয়েছেন, আসা করি আপনি ভুল গোল সংসদন করে নিবেন, দন্যবাদ।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
এখানে যে তথ্য গুলো দেয়া হয়েছে তা নেদায়ে ইসলাম এর “প্রশাসনিক অফিস” কর্তৃক যাচাইকৃত। যদি কোন ভুল বা অসংগতি আপনার দৃষ্টিগোচর হয় তাহলে তা, অনুগ্রহ করে আমাদের ইমেইল: info@kuhudak.com
অথবা, ফেসবুক: https://www.facebook.com/Kuhudak এর মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করছি।
আশাকরি আপনি সঠিক তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। আমি ফরাজীকান্দি আসতে চাচ্ছিলাম। আমি ঢাকা নিউ মার্কেট এলাকায় থাকি। এখন আমি কিভাবে দরবার শরীফে এসে পৌছাব তা যদি একটু বলতেন! তাহলে বিশেষভাবে উপকৃত হতাম।
ওয়ালাইকুম আসসালাম।
নিউমার্কেট থেকে আপনি ২ পথে ফরাজীকান্দি যেতে পারেন।
১। লঞ্চের মাধ্যমে আপনি ফরাজীকান্দি যেতে পারবেন। এর জন্য নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে আমিরাবাজ লঞ্চঘাট যেতে হবে। আমিরাবাজ লঞ্চঘাট থেকে রিক্সা অথবা পায়ে হেটে ফরাজীকান্দি যেতে পারেব।
বিঃদ্রঃ সদরঘাট থেকেও লঞ্চে যেতে পারবেন। তবে সদরঘাট থেকে সরাসরি আমিরাবাজ কোন লঞ্চ যায় না/ ভিড়ে না। তাই, সদরঘাট থেকে প্রথমে মোহনপুর লঞ্চঘাট নেমে সেখান থেকে অটোরিক্সা বা মোটরসাইকেল করে ফরাজীকান্দি যেতে পারবেন।
২। গুলিস্থান, সায়দাবাদ থেকে বাসে করে ভবেরচর নেমে… CNG করে এরপর ট্রলারে… তারপর মোটরসাইকেল/ অটো/ CNG করে যেতে পারেন।
অথবা, গুলিস্থান, সায়দাবাদ থেকে বাসে করে দাউদকান্দি নেমে CNG করে সিরারচর… সিরারচর থেকে CNG করে ফরাজীকান্দি অথাবা, মতলব নেমে আবার CNG অথবা মোটরসাইকেল করে ফরাজীকান্দি যেতে পারেন।
উপরে আমি যাওয়ার অনেক গুলো উপায় বলেছি। আরও উপায় রয়েছে তবে সেগুলো সময় সাপেক্ষ।
যদি বুজতে অসুবিধা হয় তাহলে শুরু থেকে মন্তব্যটা আবার পড়ুন। এরপরও না বুঝতে ওয়েবসাইটে দেয়া নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।